বাংলাদেশ, ফিলিপাইন এবং শ্রীলঙ্কায় ফেসবুক ব্যবহারকারীরা জানিয়েছেন, শুক্রবার তাদের একটি ত্রুটির সম্মুখীন হতে হচ্ছে।
তারা জানায়, ফেসবুকে কোনো ব্যবহারকারী অন্য ব্যক্তির প্রোফাইলে গেলে স্বয়ংক্রিয়ভাবে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ চলে যাচ্ছে। এতে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে এবং ফেসবুকের ব্যক্তিগত নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।
বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাও শুক্রবার দিনভর এ নিয়ে আলোচনা করছেন।
তারা জানান, যখন একজন ব্যবহারকারী অন্য ব্যক্তির প্রোফাইলে যান, তখন ওই ব্যক্তির কাছে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ চলে যায়। এই অপ্রত্যাশিত এবং অনিচ্ছাকৃত বন্ধুর অনুরোধ পাঠানো ব্যক্তিগত ইচ্ছা এবং ডিজিটাল নীতিমালার লঙ্ঘন। যা ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
তবে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ফেসবুক এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
