‘রিক্সাওয়ালার ভেলকি’ নিয়ে তুষ্ট প্রকৃতি

আপডেট : ১৩ মে ২০২৩, ০১:২৯ এএম

তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মানসী প্রকৃতি নিয়মিত কাজ করছেন নাটক-সিনেমায়। গেল ঈদে প্রকৃতিকে একক ও ধারাবাহিক মিলিয়ে দেড় ডজন নতুন নাটকে দেখা গেছে বলে জানিয়েছেন তিনি। তার মধ্যে সবচেয়ে বেশি দর্শক সাড়া পাচ্ছেন ‘রিক্সাওয়ালার ভেলকি’ নাটক থেকে। নাটকটি ইউটিউবে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলে। এতে তিনি রিক্সাওয়ালার স্ত্রী বিলকিস চরিত্রে অভিনয় করেছেন। অন্য নাটকগুলোর মধ্যে ছিল এস এ হক অলিক পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত বিশেষ নাটক ‘পান্তা ভাতে ঘি’, আদিবাসী মিজানের ‘মা পুত ব্যাক্কল ২’, শামসুল আলমের ‘পাশের ঘরের মিষ্টি ভাবী’, সাগর খানের ‘আমার স্বপ্ন তুমি’, এম এ এইচ হান্নানের ‘বখাটে প্রেম’, শফিক বাবুর ‘হাবভাব’। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে নাসির উদ্দিন মাসুদের সাত পর্বের ‘সুপার সিক্স’। এছাড়া ফরিদুল হাসানের ‘ফাঁপড়’ ও গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিক দুটি প্রচারে আসবে। প্রকৃতি বলেন, ঈদ উপলক্ষে এবার অনেকগুলো কাজ করেছি। প্রতিটি নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা ছিল। এদিকে, প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে দুটি সিনেমা ‘অগ্নিশিখা’ ও ‘দুই ঘণ্টা দশ মিনিট’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত