গরমে ত্বকের যত্ন

আপডেট : ১৩ মে ২০২৩, ০১:৩১ এএম

গ্রীষ্মকাল অনেকের পছন্দের ঋতু। কপাল বেয়ে নেমে আসা ঘাম আর মাথার ওপর চড়া রোদ থাকলেও গরমকালে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেকে। প্রতিটি মৌসুমেই কিছু না কিছু প্রভাব শরীরের ওপর পড়ে। তবে গরমকালে সুস্থ থাকতে বাড়তি সতর্কতা জরুরি। শুধু শরীর নয়, ত্বকের যত্নেও নজর দেওয়া প্রয়োজন। ক্ষতিকর সূর্যরশ্মি থেকে ত্বক আড়াল করতে অনেকে ভরসা রাখেন নামিদামি সংস্থার প্রসাধনীর ওপর। তবে এ ধরনের প্রসাধনীর বিকল্প হিসেবে চোখ বন্ধ করে ভরসা রাখা যায় ঘরোয়া কয়েকটি টোটকার ওপর।

চিনির স্ক্রাবার

ত্বক ভালো রাখতে প্রতিদিনের রূপচর্চার অন্যতম অঙ্গ হলো এক্সফোলিয়েশন। মৃত কোষ দূর করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সপ্তাহে অন্তত দুদিন স্ক্রাব করা প্রয়োজন। চিনি শরীরের জন্য ক্ষতিকর হলেও স্ক্রাবার হিসেবে দারুণ কাজ করে। বাদামি চিনির সঙ্গে মধু মিশিয়ে সপ্তাহে দুদিন ব্যবহার করুন। ত্বকের মরা চামড়া দূর হয়ে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।

অ্যালোভেরা জেল

কড়া রোদে বাইরে গেলে সূর্যের তাপে ত্বক পুড়ে যাওয়া স্বাভাবিক। ত্বকে ট্যান হয়ে যাওয়ার ভয়ে বাড়ি বসে থাকা যায় না। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। তাই ‘সানবার্ন’ আটকাতে ব্যবহার করুন সানস্ক্রিন। এ ছাড়াও ঘরোয়া উপায়ে রোদে পোড়া দাগ তুলতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অল্প জেল নিয়ে ত্বকে ভালো করে মালিশ করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এতে ত্বক ভেতর থেকে ঠাণ্ডা থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত