ব্লুমবার্গ ফিলানথ্রোপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিগআরএস) প্রোগ্রামের আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) প্রশিক্ষণ প্রদান করবে। গত বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে জিআরএসপির সঙ্গে ডিএমপির সভায় এই সিদ্ধান্ত হয়।
জিআরএসপি ‘ঝুঁকির কারণ হিসেবে গতি’ বিষয়ক প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য হলো রোড সেফটির ‘সেফ সিস্টেম’ পার্টনারশিপ মডেলের আলোকে বিদ্যমান এনফোরসমেন্টের প্র্যাকটিসগুলোর ওপর আলোকপাত করা হবে। প্রশিক্ষণটির মূল লক্ষ্য হলো ট্রাফিক আইনের কার্যকর প্রয়োগের প্রচার।
আন্তর্জাতিক ও জাতীয় পরিম-লে সড়কে পুলিশিংয়ের কৌশলগুলো প্রমাণিত হয়েছে সেগুলো একত্রিত করে পুলিশ অফিসারদের জ্ঞান বৃদ্ধি করা। বিজ্ঞপ্তি
