কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২৩, ০৩:১৮ এএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে বন্দি জাহাঙ্গীর মীর (৪৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার আমিনুর রহমান জানান, জাহাঙ্গীর মীরের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার মাদবরকান্দি এলাকায়। তার বাবার নাম আবুল হাশেম মীর। বিমানবন্দর থানার একটি মামলায় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। অসুস্থতার জন্য দুপুরে কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে মেডিসিন বিভাগে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত