প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি সুবিধা পাবেন না ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা

আপডেট : ১৬ মে ২০২৩, ০১:২২ এএম

ব্যাংকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীদের নিয়মিত চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির অর্থ সম্পূর্ণ পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা দেওয়া যাবে না বলেও জানানো হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, কোনো কোনো ব্যাংকে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত চাকরির মেয়াদ শেষ হওয়ার পর কোনো কোনো কর্মকর্তা বা কর্মচারীকে চুক্তিভিত্তিক নিযুক্তির ক্ষেত্রে তাদের নিয়মিত চাকরিকালীন জমাকৃত প্রভিডেন্ট ফান্ডের ওপর সুদ হিসাবায়ন অব্যাহত রাখা হয়েছে। তাছাড়া চুক্তিভিত্তিক সময়কেও নিয়মিত চাকরির সময়ের সঙ্গে যোগ করে সর্বমোট চাকরির মেয়াদ গণনা ও সর্বশেষ বেতনের অর্থকে ভিত্তি ধরে গ্র্যাচুইটি বাবদ অর্থ পরিশোধ করা হচ্ছে, যা বিধি অনুযায়ী কোনোভাবেই প্রাপ্য নয়। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের অত্যাবশ্যক প্রয়োজনে যদি কোনো কর্মকর্তার চাকরি শেষে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পান তাহলে তাকে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত অর্থ সম্পূর্ণ পরিশোধ করতে হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত