অবশেষে বৃষ্টিতে ভিজল রাজধানী

আপডেট : ১৬ মে ২০২৩, ০৮:৫৯ পিএম

অবশেষে বৃষ্টিতে ভিজল রাজধানী। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হলেও ঢাকায় এর প্রভাব দেখা যায়নি। টানা দাবদাহে অতিষ্ঠ নগরবাসী। অবশেষে বৃষ্টি ঝরেছে রাজধানীতে। একই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইল।

আজ মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আধাঘণ্টা ধরে চলে ঝড়-বৃষ্টি। সাড়ে ৮টার দিকে বৃষ্টি থেমে গেলেও কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত