রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৬ মে (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২০৮ গ্রাম ৩০১ পুরিয়া হেরোইন, ৫৫ বোতল ফেন্সিডিল, ১০০৮ পিস ইয়াবা ও ৫ কেজি ৫১৫ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।
