রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উত্তরার পূর্ব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে হাতির মালিককে ঘটনার পর খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বেশ কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।
উত্তরা দক্ষিণখান থানার সহকারী উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে দুটি হাতি উত্তরা রেল লাইনের পাশে ঘাস-পাতি খাচ্ছিল। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় একটি হাতি মারা যায়।
তিনি জানান, হাতির পেছনের পা ট্রেনের সঙ্গে জড়িয়ে গেলে ৭০-৮০ ফিট রাস্তা টেনেহিঁচড়ে যায়। এতে আঘাতপ্রাপ্ত হয়ে হাতিটি ঘটনাস্থলে মারা যায়। পরে বিকালের দিকে ভেকু দিয়ে রেললাইন থেকে হাতির মরদেহ সরিয়ে নেয়া হয়।
