ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ থাকায় তারা বিচলিত নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সরকারবিরোধী অবস্থানে থাকলেও তাতে দুশ্চিন্তার কিছু দেখছেন না তারা।
তাদের ভাষ্য, দুশ্চিন্তাহীন বলেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধিদ্বায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করছেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা হলে তারা দেশ রূপান্তরের কাছে এসব দাবি করেন।
তারা আর বলেন, বিদেশ ভরসা বাদ দিয়ে সরকার এবারের পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে তিনটি ব্যাপারকে গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থেকেই আগামী সংসদ নির্বাচন সম্পন্ন করা, নির্বাচন পর্যন্ত রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করা ও বিদেশি ইচ্ছা-অনিচ্ছাকে সাময়িক সময়ের জন্য গুরুত্ব না দেওয়া।
আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, যুক্তরাষ্ট্রকে সরকারের পক্ষে রাখতে এবার জাপানের ওপর নির্ভর করছে ক্ষমতাসীনরা। ফলে যুক্তরাষ্ট্রের চেয়ে সরকার বেশি গুরুত্ব দিয়েছে জাপানকে।
বিস্তারিত পড়ুন আগামীকাল শুক্রবার দেশ রূপান্তরের প্রথম পাতায়।
