প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ফ্যাশন ডিজাইনারদের অংশগ্রহণে ফ্যাশন রানওয়ের প্রথম মৌসুম গড়িয়েছে চূড়ান্ত পর্বে। প্রথম তিন রাউন্ডের পর দুটি ক্যাটাগরি থেকে মোট ২১ জন চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আইইউবিএটি ইউনিভার্সিটির ওপেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত তৃতীয় এলিমিনেশন রাউন্ডে ৩৫ জন একাডেমিক ও ১৫ জন নন-একাডেমিক প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগীরা এই রাউন্ডে খাদি, জামদানি, সিল্ক, টাঙ্গাইল তাঁত, বেনারসি, উপজাতি বয়ন, রিসাইকেল ও পরিবেশবান্ধব বিভাগে তাদের কালেকশন প্রদর্শন করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেখ সাইফুর রহমান, ফায়কুজ্জামান বাদশাহ, মাহামুদা বেগম, রাকিব বাবু এবং রবিভূষণ। ফ্যাশন রানওয়ের সিজন ১-এর তিন পর্বেই প্রতিযোগীদের বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপমেন্টের কাজ করা হয়েছে এবং ফাইনাল রাউন্ডের জন্য ৭ দিনের গ্রুমিং সেশন থাকছে, এতে অংশ নেবে দেশ ও বিদেশের ফ্যাশন ডিজাইনার ও এক্সপার্টরা।
সেরা ডিজাইনারদের জন্য থাকছে অর্থ পুরস্কার ও সম্মাননা। দুই ক্যাটাগরি থেকে দুজন চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে।
