ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৯

আপডেট : ২০ মে ২০২৩, ১১:১৪ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ (২০ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, ২০ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম ৫ পুরিয়া হেরোইন, ১২০ বোতল ফেন্সিডিল, ১০.৭৫ লিটার দেশি মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত