চিত্রনায়ক শাকিব খানের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শবনম বুবলী। সেইসাথে জানিয়েছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নে শবনম বুবলী বলেছেন, ‘ওই (শাকিব খান) নামটি আর আমি মুখে আনতে চাই না। এই নায়ককে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’
বুবলী বলেন, ‘কিছুদিন পরপর উনি আমাকে আক্রমণ করছেন। ওনার মনোযোগই থাকে সবসময় আমাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। বারবার এরকম হচ্ছে তাই এটার একটা সমাধান হওয়া উচিত। আমি আমার অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কারণ আমার আত্মসম্মানবোধ সবার আগে।’
শাকিবের সঙ্গে সংসার করার বিষয়ে বুবলী বলেন, ‘আমার বড় ভুল হয়েছে আমি তার সঙ্গে সংসার করতে চেয়েছি, তাকে আমি সম্মান দিয়েছি। এখন তার নামটিই আমি উচ্চারণ করতে চাই না।’
সম্প্রতি শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেছিলেন। আর তাতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন বুবলী। এরপর শাকিব গণমাধ্যমে বুবলী প্রসঙ্গে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। তারপরই ফের আলোচনা-সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে।
