গাজীপুরে ইসি সচিব

নির্বাচন কমিশনের ট্রায়াল পাঁচ সিটির নির্বাচন

আপডেট : ২১ মে ২০২৩, ১২:৩০ এএম

নির্বাচন কমিশন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনকে ট্রায়াল হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সুষ্ঠু নির্বাচনের সবার সার্বিক সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজন করা গেলে আসন্ন জাতীয় নির্বাচনে দেশবাসী, রাজনৈতিক দল এবং বিশ্ববাসীর মধ্যে অন্য রকম একটি অনুভূতি কাজ করবে।’

গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত