বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই: জয়

আপডেট : ২১ মে ২০২৩, ০৮:০০ পিএম

বিএনপির ভরাডুবির কারণ বিএনপি নিজেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করে সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও প্রতিবেদন যুক্ত করে এ মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, এমনকী আওয়ামী লীগ-বিরোধী সংবাদ মাধ্যমেও অবাধে 'রাতের ভোট' তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠি। অথচ নির্বাচনের দিন সারাদিন কোন ধরনের কারচুপি বা ব্যাপক ধরনের অনিয়মের কথা বিএনপির নেতারাও বলেননি।

তিনি বলেন, সংবাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন, বিএনপি নেতারা সতোষ প্রকাশ করছেন। কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল-কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাঁদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন।

জয় আরও বলেন, এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোন সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেন নি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত