হজ যাত্রীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। আজ রবিবার রাজধানীর আশকোনা হজ অফিসের চত্বরে এ ক্যাম্প উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের ওয়াক্ফ প্রশাসক ড. খান মো. নুরুল আমিন। সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক; হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) ও পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।
