আজ ২২ মে (সোমবার)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
সংস্কৃতিমনা ব্যক্তিদের এ সপ্তাহে সুনামের যোগ রয়েছে। তবে পরশ্রীকাতরতা থেকে মুক্ত থাকবেন।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
জাতক অন্ত্রের সমস্যায় ভুগবেন। তবে ভালো কোনো চিকিৎসকের পরামর্শে অবশ্যই এ সমস্যার সমাধান হবে।
মিথুন : ২১ মে-২০ জুন
মিথুন পুরুষ-মহিলা নির্বিশেষে জন্ম থেকেই অধিক যৌন আবেদনময়ী। তাই দুষ্টুলোকের মিষ্টি কথায় বা দ্রুত আয়ের লোভে নিজেরে বিলাবেন না।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
জাতকের সিকিউরিটি সংস্থায় চাকরির সুযোগ আসবে। উৎকোচের আশ্রয় নেবেন না।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
জাতকের সহসা তুচ্ছ কারণে ক্রোধ জন্মাতে পারে। তবে কোনো রমণীর প্রতি ক্রোধের বশবর্তী হয়ে আঘাত নয়।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত, বুদ্ধিমতী ও সুশীলা। ফলে সহজেই সমাজে সর্বক্ষেত্রে গ্রহণীয়। তবে প্রতারক থেকে সাবধান।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
এ সময়টায় তুলারাশি জাতকের উদ্ভূত ভুলের কারণে চাকরির ও পারিবারিক ক্ষেত্রে ভালো একটা ঝামেলায় পড়তে পারেন। ভুল স্বীকার করে বাঁচুন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে, বন্ধু বা বান্ধবীর সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
বর্তমানে লগ্নপতি শুক্র লগ্নের দশমে অবস্থান করছে। ফলে ধনুরাশি জাতকের নারী-পুরুষ নির্বিশেষে কিছুটা হলেও আর্থিক রূপে লাভবান হবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
জাতকের জন্মকু-ুলীতে শনির প্রভাবের ফলে, জ্যোতিষ মতে আদিরসের বাড়াবাড়িতে সমাজে নারী কেলেঙ্কারিতে জড়াবেন। তাই সংযত হোন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
জাতকের এ মাসের তৃতীয় সপ্তাহে আশাতীত রূপে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে অন্যায় পথ পরিত্যাজ্য।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
মিডিয়ার সুন্দরীরা বিপরীত লিঙ্গের আশার কথা শুনে ভুলেও সাড়া দেবেন না। এরা আপনাকে স্বপনের জাল বিছিয়ে দৈহিক চাহিদা মিটিয়ে সটকাবে।
