বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি কমিশন্ড অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ নৌবাহিনী
বিভাগ: ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা- পুরুষ, শিক্ষা শাখা- পুরুষ ও নারী, শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)-পুরুষ ও নারী।
পদ: কমিশন্ড অফিসার।
পদসংখ্যা: নির্ধারিত না।
ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা- পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বয়স: ১ জানুয়ারি ২০২৪ এ অনূর্ধ্ব ২৮ বছর। (এফিডেফিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষা শাখা- পুরুষ ও নারী
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি, পদার্থ, রসায়ন, মনোবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।
আইন বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
বয়স: ১ জানুয়ারি ২০২৪ এ অনূর্ধ্ব ৩০ বছর। (এফিডেফিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)-পুরুষ ও নারী
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
বয়স: ১ জানুয়ারি ২০২৪ এ অনূর্ধ্ব ৩০ বছর। (এফিডেফিট গ্রহণযোগ্য নয়)
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন https://joinnavy.navy.mil.bd/#join ।
আবেদনের শেষ তারিখ: ৬ জুলাই, ২০২৩
সূত্র: নৌবাহিনীর ওয়েবসাইট
