নতুন ফ্ল্যাগশিপ ফোন আনছে মোটোরোলা। মডেল মটো এজ ৪০। এই ফোনে থাকতে পারে ৬.৫৫ ইঞ্চির ওলিড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফুল এইচডি প্লাস রেজল্যুশন ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার কথা রয়েছে। এর সঙ্গে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ফোনে ডুয়াল স্পিকার সেটআপে ডলবি অ্যাটমোস সাউন্ড সাপোর্ট ও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকতে পারে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ফোনের ডিসপ্লের ওপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দিতে পারে মোটোরোলা।
×
