বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গাদের খাদ্য সহায়তা খরচ আবার কমাচ্ছে জাতিসংঘ। এ নিয়ে মাত্র তিন মাসে দুই দফা খাদ্য সহায়তায় কাটছাঁট করল জাতিসংঘের বৈশ্বিক খাদ্য সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে ডব্লিউএফপির মুখপাত্র কুন লি জানিয়েছেন, আগামী ১ জুন থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মাথাপিছু বরাদ্দ দশ থেকে কমিয়ে আট ডলার করা হবে। মূলত তহবিল স্বল্পতার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে মার্চে এক দফা বরাদ্দ হ্রাস করেছিল ডব্লিউএফপি। ১২ থেকে ১০ ডলার করা হয়েছিল। বরাদ্দ হ্রাস করার কারণ ব্যাখ্যা করে কুন লি বলেন, ‘মূলত তহবিল সংকটের কারণে আমরা বরাদ্দ কমাতে বাধ্য হয়েছি। যদি আগের মতো মাথাপিছু ১২ ডলার বরাদ্দ দিতে হয়, সে ক্ষেত্রে জরুরি ভিত্তিতে আমাদের প্রয়োজন ৫ কোটি ৬০ লাখ ডলার।’
×
