চ্যানেল ২৪ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা

আপডেট : ২৪ মে ২০২৩, ০৫:০৭ পিএম

চ্যানেল ২৪-এর ১১ বছর পূর্তিতে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ বুধবার (২৪ মে) দুপুরে চ্যানেল ২৪-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির এমডি এ কে আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আবদুল গাফফার ও মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ। এসময় উপস্থিত ছিলেন চ্যানেলটির সিইও তরুণ চক্রবর্তী ফিজু, ইডি তালাত মামুন প্রমুখ।

চ্যানেল ২৪ এর যাত্রা শুরু ২০১২ সালের ২৪ মে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে, গণমানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সারা দেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চ্যানেলটি ১১তম বর্ষপূর্তি উদযাপন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত