মালয়েশিয়ার বিপক্ষে উজ্জীবিত বাংলাদেশ

আপডেট : ২৫ মে ২০২৩, ০১:৩১ এএম

প্রথম ম্যাচেই স্বাগতিক ওমানকে হারিয়ে ভীষণ উজ্জীবিত বাংলাদেশ যুব হকি দল। জুনিয়র এশিয়া কাপ হকিতে পাওয়া উড়ন্ত সূচনা পুঁজি করে আজ আরও বড় চ্যালেঞ্জে নামবে মামুন উর রশিদের দল। আজ তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া। আত্মবিশ্বাসী মামুন স্বপ্ন দেখছেন আরেকটি অসাধারণ পারফরম্যান্সে দ্বিতীয় জয় তুলে নেওয়ার।

প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেওয়া মালয়েশিয়ার বিপক্ষে ওমানের চেয়েও ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ মামুন। আর অধিনায়ক প্রিন্স লাল সামন্ত দিচ্ছেন ভালো খেলার প্রতিশ্রুতি। মালয়েশিয়াকে কঠিন প্রতিপক্ষ ধরে প্রস্তুতিতেও বেশ মনোযোগী গোটা দল। দফায় দফায় চলছে ভিডিও ক্লাস। মালয়েশিয়ার শক্তি-দুর্বলতা বের করে নিজেদের দায়িত্বটা বুঝিয়ে দিচ্ছেন কোচেরা। মামুন বলেন, ‘মালয়েশিয়া শক্তিশালী দল। ওরা ছোট ছোট পাসে খেলে। আমাদের পরিকল্পনা হলো ম্যাচে আক্রমণাত্মক খেলা। ছেলেরা ডরভয়হীন ম্যাচ খেলবে। আমি ওদের চাপমুক্ত থেকে মাঠে নামতে বলেছি। কারণ মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই। তবে পাওয়ার অনেক কিছু আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত