জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আরও দুই সাক্ষী জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলার জব্দ তালিকার দুই সাক্ষী এমরান আলী শিকদার ও সৈয়দ আজাদ ইকবালের জবানবন্দি গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে ২৮ মে পরবর্তী সাক্ষ্যর দিন ধার্য করে আদালত।
এ মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
গত ১৩ এপ্রিল তারেক ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
