ফের করোনা আক্রান্ত ডিএমপি কমিশনার

আপডেট : ২৭ মে ২০২৩, ০৬:৩৩ এএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তৃতীয় বারের মতন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

গতকাল শুক্রবার নিজের ফেসবুক আইডিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেছেন। ডিএমপি কমিশনার। এ ছাড়া বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া শাখা।

ফেসবুক স্ট্যাটাসে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক লিখেছেন, তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্বভার নেন খন্দকার গোলাম ফারুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত