টাঙ্গাইলে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে দিশেহারা ১৭ পরিবার

আপডেট : ২৭ মে ২০২৩, ০৭:০৪ পিএম

আদম ব্যাপারী সেলিমের খপ্পরে পড়ে দিশেহারা টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইল উপজেলার ১৭ পরিবার। বৃহস্পতিবার (২৫ মে) ওই ব্যক্তিরা সেলিমের বাড়ি ঘেরাও করলে তিনি পরিবার নিয়ে পালিয়ে যান। বাড়ির লোকজন পালিয়ে যায়। তার বাড়ি কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামে।

ভুক্তভোগীরা জানান, আদম ব্যাপারী সেলিম ঘাটাইল উপজেলার কইটোলা নয়া পাড়া গ্রামের রিফাতকে তুরস্ক পাঠানোর কথা বলে ২ লাখ, কাশতলা নয়া পাড়ার মমিনুরের কাছ থেকে ৬০হাজার,পাকুটিয়া গ্রামের রাব্বির কাছ থেকে ২লাখ টাকা তুরস্কে পাঠানোর কথা বলে হাতিয়ে নেয় আদম ব্যাপারী সেলিম।

এ ছাড়া কাশতলা দক্ষিণ পাড়ার লিমনকে কুয়েত পাঠানোর কথা বলে ৫ লাখ ৬০ হাজার,কাশতলা নয়া পাড়ার আশিকের কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার, গোসাইবাড়ি গ্রামের জামাল হোসেনের কাছ থেকে ৬ লাখ, গবিন্দ পাড়ার আ.মজিদের কাছ থেকে ৬ লাখ,সংগ্রামপুর গ্রামের হাবিবুর রহমান তালুকদারের কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার,কাশতলা দক্ষিণ পাড়ার হাবিবুর রহমানের কাছ থেকে ৫ লাখ ৮০ হাজার,কাশতলা গ্রামের রোকনের কাছ থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা, কালিহাতী উপজেলার আমজানি গ্রামের সাব্বিরের কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার,একই গ্রামের আজিজুলের থেকে ৫ লাখ ৮৫ হাজার, গোসাইবাড়ির উজ্জল হোসেনের কাছ থেকে ৫ লাখ ৭৭ হাজার, গোসাইবাড়ির রাব্বির কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা কুয়েত পাঠানোর কথা বলে হাতিয়ে নেয় প্রতারতক সেলিম।

কুয়েত যাওয়ার উদ্দেশ্যে যারা টাকা জমা দিয়েছিলেন তাদের বিমান বন্দরে নিয়ে গেলেও কুয়েত পাঠাতে পারেনি সেলিম।পরবর্তীতে তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন তিনি। আশ্বাসের পরদিন থেকে সেলিম পলাতক ছিলেন।

ভুক্তভোগী ও তাদের পরিবার প্রবাসে গিয়ে জীবনকে বদলে দেওয়ার আশায় চড়া সুদে টাকা নিয়ে দেন ধুরন্ধর প্রতারক সেলিমকে। ওই টাকার সুদ পরিশোধ করতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়ছেন তারা। ফলে মানবেতর জীবনযাপন করছেন এসব পরিবারের সদস্যরা। এ বিষয়ে কালিহাতী পৌরসভায় অভিযোগ করেও কোন সুফল পাচ্ছে না তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত