প্রতিদ্বন্ধ যুবকের ঘর দখলের অভিযোগ

আপডেট : ২৭ মে ২০২৩, ১০:৪২ পিএম

পটুয়াখালীর বাউফলে প্রতিবন্ধী যুবকের ঘর দখলের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে। বসত ভিটা ও ঘর ফিরে পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন ওই যুবক।

জানা যায়, ইন্দ্রকুল গ্রামের মৃত প্রতিবন্ধী যুবক রেজাউল করিম তার পৈতৃক ঘরে বসবাস করছিলেন। সম্প্রতি ঘর তালাবদ্ধ করে ঢাকায় বোনের বাসায় তিনি বেড়াতে গেলে চাচাতো ভাই হুমায়ুন কবির ঘরে তালা দেন। রেজাউল বাড়ি ফিরে তার ঘরে তালা লাগানো দেখতে পেয়ে স্থানীয় সালিশদের দ্বারস্থ হন। কিন্ত এতেও কোন সুরাহা হয়নি।

অভিযুক্ত হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন, ওই জমি ওয়াকফ্কৃত। আর ওয়াকফ্ এর সম্পত্তি মেয়েরা পায় না। রেজাউল নামের যিনি আমার চাচাতো ভাই পরিচয় দিচ্ছেন, তিনি চাচার সন্তান নয়।

এ বিষয়ে সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন স্যার সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার জন্য আমাকে বলেন। আমি ঘটনাস্থলে যাই এবং অভিযোগের সত্যতা পাই। স্থানীয় ভাবে মীমাংসার কথা বলে হুমায়ুন কবির সময় নিয়ে আর আসেনি। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ভাবে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

বাউফল থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান বলেন, আমরা নির্দেশ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত