মাত্র কয়েক বছরের মধ্যে অনলাইনে জানপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে ফ্যাশনেবল পোশাকের ব্র্যান্ড ‘ট্রেন্ড মার্ট’। এই ব্র্যান্ডের পোশাক নিয়মিত পরে বিভিন্ন অনুষ্ঠান ও শুটিংয়ে অংশ নেন দেশের জনপ্রিয় তারকারা। সেই সঙ্গে অল্প দামে বলিউড ধাঁচের পোশাক পাওয়া যায় বলে এই ব্র্যান্ডের ভক্ত আধুনিক তরুণীরাও। ফ্যাশন ডিজাইনার আব্দুল্লাহ আল আদনান আর উদ্যোক্তা নাহরীন খান দম্পতি এই ব্র্যান্ডের যাত্রা শুরু করেন। তারা জানান, আল্লাহর অশেষ কৃপায় অনলাইনে আমাদের পোশাকের চাহিদা অনেক বেশি। কিন্তু অনেক ক্লায়েন্ট আমাদের অনুরোধ করছিলেন একটি শোরুম দেওয়ার জন্য। যাতে তারা নিজ চোখে পোশাকগুলো ধরে দেখতে পারে এবং অর্ডার করতে পারে; বিশেষ করে ধানমন্তিতে আমাদের ক্লায়েন্ট সবচেয়ে বেশি। তাই আমাদের ট্রেন্ড মার্ট’-এর প্রথম শোরুম খুললাম ধানমন্ডির সীমান্ত স্কয়ারের লেভেল ২-এ দোকান নং ২১৭। আপাতত আমারা শুধু নারীদের পার্টি পোশাকগুলোই করছি। কিন্তু আস্তে আস্তে নানা ধরনের পোশাক এখানে রাখব। সঙ্গে ব্যাগ, এক্সেসরিসও পাওয়া যাবে। আশা করি দ্রুত রাজধানীর আরও কয়েকটি এলাকায় আমাদের শোরুম খুলব।
ট্রেন্ড মার্ট-এর প্রথম শোরুম উদ্বোধন করেন এ সময়ের জনপ্রিয় ব্লগার ও ব্র্যান্ড প্রোমোটার বারিষা হক। তিনি বলেন, ‘আমি পোশাক নির্বাচনে খুব চুজি। কিন্তু ট্রেন্ড মার্টের সব ডিজাইনই কোনো না কোনো সময় পরেছি। তার মানে বুঝতেই পারছেন তাদের পোশাকের কী পরিমাণ ভক্ত আমি! আসলেই তারা দারুণ কাজ করেন। যেকোনো ফ্যাশনেবল নারী তাদের কাপড় খুব পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। সবাইকে সীমান্ত স্কয়ারে ট্রেন্ড মার্টের শোরুম ভিজিট করার অনুরোধ করছি।’
