দুদকের মামলায় সাবেক ভূমি কর্মকর্তা জেলে

আপডেট : ২৯ মে ২০২৩, ০৫:৫৫ এএম

ভুয়া মালিকানা সাজিয়ে জমির ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহাদাত হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কারাগারে যাওয়া এই কর্মকর্তা বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম-২-এর উপপরিচালকের (প্রশাসন ও অর্থ) দায়িত্ব পালন করছেন।

পিপি মাহমুদুল হক জানান, উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের মামলায় আসামি শাহাদাত হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত