ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে পরীক্ষার সময় শিক্ষার্থীর পরিচয় শনাক্তে মুখ, কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখা নিয়ে নোটিসের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় দুই মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রুল এ সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ঢাবি কর্তৃপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে গতকাল সোমবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয়। ফলে ঢাবির বাংলা বিভাগে আপাতত মুখমণ্ডল দৃশ্যমান রাখতে হবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
×
