ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। গতকাল সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাকে তিন মাসের জামিনের আদেশ দেয়।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, তিন মাসের জামিনের মেয়াদের মধ্যে তাকে ঢাকা জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করতে হবে।
গত শনিবার ওই সংঘর্ষের ঘটনায় মাথায় আঘাত পেয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নিপুণ রায় চৌধুরী হাইকোর্টে জামিন পেতে মাথায় ব্যান্ডেজ সমেত হুইল চেয়ারে এসে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি।
