আমান-টুকুর সাজা বহাল

আপডেট : ৩১ মে ২০২৩, ১২:০১ এএম

তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতির মামলায় ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আমানউল্লাহ আমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে আমানের স্ত্রী সাবেরা আমানের আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজার রায় বহাল রেখেছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আমান দম্পতি ও টুকুর আপিল খারিজ করে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ রায় দেয়।

বিচারিক আদালত আমানকে ১৩ বছর ও সাবেরাকে ৩ বছর কারাদণ্ড দিয়েছিল। অন্যদিকে টুকুকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। হাইকোর্টের রায়ের অনুলিপি হাতে পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের সংশ্লিষ্ট বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে, রাজনীতিবিদরা হবেন রক্ষক, ভক্ষক নন। আদালত আরও বলে, ‘অর্থ ও সম্পদ উপার্জনের অনেক বৈধ পথ রয়েছে। রাজনীতি অঢেল অর্থ সম্পদ উপার্জনের পথ নয়।’

রাজনীতি অর্থ উপার্জনের মাধ্যম নয় : গতকাল রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলে, রাজনীতিবিদরা রাজনীতিতে জড়িত হবেন দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে। এটি দেশ ও দেশের সব জনগণের জন্য একটি মহান ত্যাগ ও নিষ্ঠার কাজ। রাজনীতিবিদরা হবেন রক্ষক, তারা ভক্ষক হবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত