ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট : ৩১ মে ২০২৩, ০২:৩৪ পিএম

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে ১৭ জুলাই।

আজ বুধবার (৩১ মে) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

গত ১৫ মে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে গঠিত এই আসনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত