৮ দিন পর পৃথিবীতে ফিরে এলেন সৌদি নারী নভোচারী

আপডেট : ৩১ মে ২০২৩, ১০:৩৩ পিএম

আট দিন মহাকাশে অবস্থানের পর নিরাপদে পৃথিবীর বুকে ফিরে এসেছেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাউই ও তার তিন সহচারী। বুধবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

রায়ানার সঙ্গে ওই রকেটে মহাকাশে গিয়েছিলেন সৌদি নভোচারী আলী আল-কুরনি, জন সেফনার ও নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গত ২০ মে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে মহকাশের উদ্দেশ্যে পাড়ি জমান তারা।

মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালান এই নভোচারীরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লোরিডাতে ফেরেন তারা। তাদের বহনকারী স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার পানামা সিটিতে অবতরণ করে। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে তাদের সময় লাগে দীর্ঘ ১২ ঘণ্টা।

আন্তর্জাতিক সংস্থা অ্যাক্সিয়োম স্পেসের পক্ষ থেকে এই মহাকাশযাত্রার আয়োজন করা হয়। তাদের সার্বিক সহযোগিতা করে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়সহ প্রশাসনের আরও বেশ কয়েকটি বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত