মসজিদে হারামে সহজে প্রবেশের পথ

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:১৩ এএম

সহজে পবিত্র কাবা প্রাঙ্গণ তথা মাতাফে প্রবেশ করতে চাইলে মসজিদে হারামের ৭৯ নম্বর গেট দিয়ে প্রবেশ করা। পুরুষদের শুধুমাত্র ইহরামের পোশাক পরিহিত থাকলেই তবে প্রবেশ করতে দেয়। মাতাফে আধা ঘণ্টায় তাওয়াফ শেষ করা যায়।

ইহরামের পোশাক ছাড়া অন্য পোশাকে তাওয়াফের জন্য আপাতত মাতাফে প্রবেশ করতে দেওয়া হয় না। মাতাফ ছাড়া মসজিদে হারামের অন্য তলাগুলোতে তাওয়াফের ব্যবস্থা রয়েছে স্বাভাবিক পোশাকে। তবে প্রবেশের আগে জেনে নেবেন এই প্রবেশ পথ কোন তলার। যেমন ৯১ নম্বর গেইট দিয়ে প্রবেশ করলে সোজা তিন তলায় যাওয়া যাবে। সেখান থেকেও তাওয়াফ করতে পারবেন। এখানে তাওয়াফ শুরু করলে আনুমানিক সোয়া এক থেকে দেড় ঘণ্টায় শেষ হবে। বেশি সময় লাগবে মনে করে তাওয়াফ কম করবেন, এমন নয়। এটাকে সুযোগ মনে করুন। ভাবুন, আমি সৌভাগ্যবান একটু বেশি সময় কাবার তাওয়াফের সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত