গত বছরের ৩১ মে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। কলকাতায় কনসার্ট করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ২৬ বছরের বলিউড ক্যারিয়ারে কে কে তামিল, তেলেগু, মালয়ালামসহ আরও বেশ কিছু ভাষায় গান গেয়েছেন তিনি। গান গেয়েছেন মারাঠি ভাষায়ও। মারা যাওয়ার দুই মাস আগে শেষ মারাঠি গান রেকর্ড করেছিলেন কেকে, যা থাকবে আসন্ন মারাঠি ছবি ‘আমব্রেলা’য়। কেকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই গান প্রকাশ করেছে ‘আমব্রেলা’ টিম। এই গান ঝড় তুলেছে শ্রোতাদের মনে। এটি কেকের গাওয়া শেষ মারাঠি গান। গানের নাম ‘একান্ত হাওয়া’।
×
