টেকনাফে ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা অপহৃত

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৬:১৬ এএম

কক্সবাজারের টেকনাফের আশ্রয় ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গাকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ কথা জানিয়েছেন ক্যাম্পের ‘মাঝি’ নুরুল আমিন।

গত শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালি ক্যাম্পের ডি/২০ ব্লকের রহিম উল্লাহ’র দোকানের সামনে থেকে তাদের অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে।

টেকনাফ ২৫ নম্বর ক্যাম্পের মাঝি নুরুল আমিন বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র সন্ত্রাসীরা ২৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা ৫ রোহিঙ্গাকে জোরপূর্বক ডি/২০ ব্লকের রহিম উল্লাহ (৩২) নামের একজন রোহিঙ্গার দোকানের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। মুখোশ পরিহিত ১২-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের জিম্মি করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়।’

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার (মিডিয়া) জামাল পাশা বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ জনকে অপহরণের ঘটনার ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত