ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ তিনজনের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৫:৫৯ এএম

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) চলতি বছর একদিনে সর্বোচ্চ তিন মৃত্যুর রেকর্ড হয়েছে। মারা যাওয়া তিনজন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেল ১৬ জন। তার মধ্যে জানুয়ারি মাসে ৬, ফেব্রুয়ারিতে ৩ এবং এপ্রিল ও মে’তে দুজন করে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৮৭ ও ঢাকার বাইরে ১০ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩৭৬ জন ভর্তি হলো। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৬৯৪ ও ঢাকার বাইরে ৬৮২ জন ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৩৮৭ জন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে রয়েছে ৩৩৮ জন। ঢাকার বাইরের হাসপাতালে ৪৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত