লিভারপুলে বিশ্বকাপজয়ী ম্যাক অ্যালিস্টার

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৫:০৪ পিএম

ব্রাইটন ছেড়ে লিভারপুলে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পাঁচ বছরের চুক্তিতে তিনি লিভারপুলে যোগ দিচ্ছেন।

২৪ বছরের আলিস্টারকে দলে ভেড়াতে অলরেডদের খরচ হচ্ছে ৬০ মিলিয়ন পাউন্ড। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে মেডিক্যাল টেস্ট হবে অ্যালিস্টারের। এমনই খবর জানিয়েছেন দল-বদলে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ব্রাইটনের হয়ে ১১২ ম্যাচে ২০ গোল ও ৯ অ্যাসিস্ট এ মিডফিল্ডারের। ইংলিশ ক্লাবটিতে নিজের সেরা মৌসুম কাটান ২০২২-২৩ এ। গেল মৌসুমে ব্রাইটনের হয়ে সব মিলিয়ে ৪০ ম্যাচে ১২ গোল ও ৩ অ্যাসিস্ট করেন। এ সময় জাতীয় দলের হয়ে জেতেন কাতার বিশ্বকাপ।

আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে ২০১৯ এর জুনে ব্রাইটনে যোগ দিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। এক মৌসুম ধারে বোকা জুনিয়র্সেও খেলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত