ডেঙ্গুতে ১ মৃত্যু রোগী ১০১

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:৫৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ মাসে মোট মারা গেল চারজন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জন।

এ সময় নতুন আক্রান্ত হয়ে ১০১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ এবং ঢাকার বাইরে ১৪ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৩৩৬ ও ঢাকার বাইরে ৫৬ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৪৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ১ হাজার ৭৮১ এবং ঢাকার বাইরে ৬৯৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত