‘মিলানের মালিদিনি’কে বরখাস্ত করেছে মিলান

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৯:৫১ পিএম

বয়সভিত্তিক দল থেকে শুরু করে সিনিয়র দল, এমনকি অবসরের আগ পর্যন্ত পাওলো মালিদিনি এসি মিলানেই খেলে গেছেন। তাই তাই নাম দুটি অবিচ্ছেদ্য। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েও ছাড়তে পারেননি ক্লাবের মায়া। অথচ সেই ক্লাবই তাকে করেছে বরখাস্ত।

১৯৮৪ সালে মিলানের বয়সভিত্তিক দলে খেলে ফুটবলের পথে যাত্রা শুরু করেন এই কিংবদন্তি। ২০০৯ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত মিলানেই খেলেছেন তিনি। মিলানের মায়ায় ২০১৮ সালে আবার অন্য ভূমিকায় ফিরে আসেন। শুরু হয় ক্রীড়া কৌশল ও উন্নয়ন পরিচালক হিসেবে মালদিনির নতুন পথচলা।

২০১৯ সালে পদোন্নতির ফলে যাত্রা শুরু করেন কারিগারি পরিচালক হিসেবে ২০২১-২২ মৌসুমে মিলানের লিগ শিরোপা জয়েও দারুণ ভূমিকা রাখেন। তবে মিলান-মালদিনির সম্পর্কটা শেষ পর্যন্ত ভেঙেই গেল। বরখাস্ত হলেন মিলানের ঘরের ছেলে। দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে থাকা মিলানের এমন কী হলো যে মালদিনিকে শেষ ছাঁটাই হতে হলো?

ইতালিয়ান সংবাদমাধ্যম কালসিওমেরকাতো বলেছে, মিলান নিজেদের ক্লাবে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, যার অংশ হিসেবে ছাঁটাই হলেন মালদিনি। জানা গেছে, সোমবার ক্লাব পরিচালক ও মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মালদিনি ও মাসারার দায়িত্ব ছিল দলবদল এবং চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে দর–কষাকষির তদারক করা। কিন্তু নতুন খেলোয়াড় দলে টানার কৌশল এবং খেলোয়াড়দের ওপর বিনিয়োগ নিয়ে শুরু হয় বিতর্ক, যার ফলে ছাঁটাই হতে হলো মালিদিনিকে। এ ছাড়া মিলানের প্রধান নির্বাহী গিওর্গিও ফুরলানি পর্তুগিজ তারকা রাফায়েল লিয়াওকে দলে টানার ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। এখন নতুন করে চুক্তি নবায়নের পথেও আছেন লিয়াও। ধারণা করা হচ্ছে, এ বিষয়টি নিয়ে মালদিনি ও ফুরলানির মধ্যে তৈরি হওয়া ক্ষমতার দ্বন্দ্বের কারণেই মিলান ছাড়তে হচ্ছে মালিদিনিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত