তিন দফা দাবিতে আগামী ১০ জুন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতের আট সদস্যের প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদনপত্রটি জমা দেয়।
তবে বিক্ষোভ সমাবেশের অনুমতি বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ডিএমপি। এ বিষয়ে পরে জানানো হবে বলে জামায়াতের প্রতিনিধিদলকে জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে জামায়াতের আট সদস্যের প্রতিনিধিদল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে যায়। প্রতিনিধিদলে সাইফুর রহমানের সঙ্গে আরও ছিলেন নাজমুল হোসাইন, জালাল আহমেদ, মো. তরিকুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম।
