ডেঙ্গুতে আরো ২ মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৬:১১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে আরো ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হলো।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

তারা জানায়, এ পর্যন্ত ৪৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৯ জন ঢাকার বাইরের। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭২০ জন। তাদের মধ্যে ৭২৩ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত