এলেনবাড়িতে গাড়ির ভেতর নারী-পুরুষের লাশ

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:৩১ এএম

রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়িতে ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এলেনবাড়ি স্টাফ কোয়ার্টারের ভেতরে থেমে থাকা প্রাইভেট কার থেকে বিবস্ত্র অবস্থায় ওই দুজনের মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে তাদের একজন দেলোয়ার হোসেন (৫৩)। বাড়ি নড়াইলের লোহাগড়ায়। তিনি এসএসএফে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানী (৪২)। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়। তারা দুজনই উত্তেজক কিছু সেবন করে অথবা বদ্ধ গাড়িতে অক্সিজেনের অভাবে মারা গেছেন বলে ধারণা করছেন পুলিশের তদন্তসংশ্লিষ্টরা।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, গতকাল সকালে ওই দুজনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ইউডি মামলা হয়েছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা সব দিক সামনে রেখে ঘটনাটি তদন্ত করে দেখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত