‘জনগণের আস্থা অর্জন করেছে ফায়ার সার্ভিস’

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:৩৩ এএম

‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ অর্জন উপলক্ষে উদযাপন অনুষ্ঠান করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আলোচনা পর্ব। এরপর অনুষ্ঠানের অধিদপ্তরের মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে ‘স্বাধীনতা পুরস্কার’ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। পরে অতিথিরা মধ্যাহ্নভোজে যোগ দেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত