হাসপাতাল থেকে নবজাতক চুরি

আপডেট : ১০ জুন ২০২৩, ০৫:০৭ এএম

নাটোর সদর হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ওই নবজাতক চুরি হয়। চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মো. মাহফুজুর রহমান ও মোছা. হাসনাহেনা (২৫) দম্পতির সন্তান।

শিশুটির চাচা মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে একটি কন্যা শিশুর জন্ম দেয় হাসনাহেনা। শুক্রবার দুপুর ১২টার দিকে শিশুটির দাদি ও মা হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। এ সময় হঠাৎ একজন মাস্ক পড়া নারী এসে শিশুটিকে কোলে নিয়ে ডাক্তার আসবে বলে শিশুর মাকে বিছানা থেকে বসাতে বলে। মুহূর্তেই শিশুটিকে নিয়ে চলে যায় মাস্ক পড়া ওই নারী। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুটিকে নিয়ে মূল গেইট দিয়ে ওই নারী একটি অটোরিকসায় দ্রুত চলে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত