পবিত্র হজ পালনের জন্য আজ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ২৭৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গতকাল শুক্রবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৯২৭ জন হজযাত্রী বিভিন্ন হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন।
এ ছাড়া সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে ১০ হাজার ৪৫৯ হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।
এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। ইতিমধ্যে ১ লাখ ৬ হাজার ৭৯টি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। বাকি ভিসাও শিগগিরই পাওয়া যাবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বিমানের শেষ হজ ফ্লাইট যাবে ২২ জুন। গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস এসব হজযাত্রী পরিবহন করবে।
