চতুর্থ অধ্যায় : ওয়ার্ড প্রসেসিং
বহুনির্বাচনী
১. Cursor-এর অবস্থান পরিবর্তন করা হয় কোনটির সাহায্যে?
ক. প্রসেসর খ. বারকোড রিডার
গ. মাউস ঘ. মনিটর
২. কোথা থেকে লেখা শুরু হবে তা নির্ধারণ করা যায় কীভাবে?
ক. প্রিন্টার ব্যবহার
খ. ওই স্থানে মাউস দ্বারা ক্লিক করে
গ.shift key ক্লিক করে
ঘ. Function key-এর সাহায্যে
৩. ওএস হলো
ক. ওপেন সেল খ. অপারেটিং সিস্টেম
গ. অন সুইচ ঘ. ওপেন সফটওয়্যার
৪. Shift key-এর কাজ কী?
ক. বড় বড় ফন্টে লেখা
খ. বড় হাতের অক্ষরে লেখা যাবে
গ. বোল্ড করা
ঘ. পরবর্তী লাইনে যাওয়া
৫. Shift WK কোথায় থাকে?
ক. মনিটরে খ. মাউসে
গ. কি-বোর্ডে ঘ. প্রিন্টারে
৬. ওয়ার্ডের কোনো লেখা সংরক্ষণ করার পদ্ধতির নাম কী?
ক. Delete খ. Save করা
গ. Open করা ঘ. Store করা
৭. ওয়ার্ড প্রসেসরের লেখালেখি বাঁচিয়ে রাখার জন্য সফটওয়্যারটির কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. . Save খ. Open
গ. Exit ঘ. Format
৮. File, Edit, View এই শব্দগুলোকে কী বলা হয়?
ক. ফাইল খ. মেনু
গ. ডেটা ঘ. অপশন
৯. মেনুগুলো যেখানে সাজানো থাকে সেই স্থানটিকে কী বলা হয়?
ক. টাইটেলবার খ. মেইন পেজ
গ. মেনুবার ঘ. এড্রেসবার
১০. Save অপশনটি কোন মেনুর মধ্যে থাকে?
ক. View মেনু খ. File মেনু
গ. Format ঘ. Edit মেনু
উত্তর
১. গ, ২. খ, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. গ. ১০. খ
