সংবাদের প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

আপডেট : ১২ জুন ২০২৩, ০২:৩৭ এএম

গত ৬ জুন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতায় ‘দরপত্রের দর জানিয়ে কমিশন নেন তিনি’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পিরোজপুর জেলার নির্বাহী প্রকৌশলী। গত শনিবার পাঠানো প্রতিবাদপত্রে নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সাত্তার হাওলাদার দাবি করেছেন, প্রকাশিত সংবাদটি বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে ছোট করতে প্রতিবেদনে কুরুচিপূর্ণ বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

প্রতিবেদকের বক্তব্য : স্থানীয় সরকার বিভাগের তদন্ত প্রতিবেদন, এলজিইডির দুই দফা বদলির আদেশ ও অনুসন্ধানে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ-সংক্রান্ত নথি প্রতিবেদকের কাছে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত