পুলিশের আট কর্মকর্তা হলেন ডিআইজি

আপডেট : ১২ জুন ২০২৩, ০২:৩৮ এএম

পুলিশের আট অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পেয়ে উপমহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, রেলওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. শাহ আলম, সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, সিআইডির ডিআইজি (চলতি দায়িত্ব) শ্যামল কুমার নাথ, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (গোপনীয়) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান। জনস্বার্থে এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত