রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৪

আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:২২ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, এ সময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ১০৪ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, ১ বোতল বিদেশি মদ, ৯৭৫ পিস ইয়াবা ও ২২ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত